জাতীয়

বৃষ্টিতেও ঈদ উদযাপন বাধা নেই রাজধানীবাসির

বৃষ্টিতেও ঈদ উদযাপন
বৃষ্টিতেও ঈদ উদযাপন

দিনভর বৃষ্টি বাধা থাকলেও রাজধানীবাসির ঈদ উদযাপন থেমে নেই। সকালের দিকে বিনোদন কেন্দ্রগু কিছু ফাঁকা থাকলেও দুপুরের পরে উৎসব মুখর হয়ে ওঠে। ঈদ বলে কথা, বৃষ্টির রঙ্গে রাঙ্গীয়ে কেউবা ফুচকার দোকান কিংবা অন্যান্য স্থানে ঈদের আনন্দ উপভোগ করতে ভোলেননি তারা। বাবা মায়ের হাত ধরে কিংবা প্রীয় জনকে সঙ্গে নিয়ে রিতিমত উল্লাসে মেতেছেন।

তবে হাতির ঝিলের দৃষ্টি নন্দন প্ররিবেশে কিংবা লেকের পাড়ে দেখা যায় উৎসব প্রেমিক মানুষের বেশি উপস্থিতি। সকাল থেকেই বৃষ্টি বিভ্রাট! তাতে কি, ঈদের আমেজে তারপরও কমতি নেই। সকালের দিকে বিনোদন কেন্দ্রগুলো কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবপ্রেমীদের পদচারনায় মুখর হয়ে ওঠে।

ছোট বড় অনেকেই এসেছেন যমুনা ফিউচার পার্কের ঘুরতে। মনমগ্ধকর রাইডে চড়ে দিনভর উল্লাসে মাতোয়ার সবায়।

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমজমাট। বৃষ্টি উপেক্ষা করেও মানুষ আসছেন দলে দলে। গেইমস-রাইডে যোগ দিচ্ছেন সব বয়সের মানুষ।

রাইডগুলোতে চড়তে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা। তবে সময় আসলেই আনন্দের সীমা নেই! ফ্যান্টাসি কিংডমের পাশেই ওয়াটার কিংডম। জলের রাজ্যে আনন্দের ফল্গুধারা। ছোট্ট শিশুরাও কম যায় না। বিভিন্ন রাইডে চড়ে আহ্লাদে আত্মহারা তারাও।

কর্তৃপক্ষও ফ্যান্টাসি কিংডমে ঘোরাঘুরি আর রাইডে চড়তে ঈদ উপলক্ষে বিভিন্ন অফার দিয়েছেন।

অনেকে এসেছেন ধান মন্ডির মনোরম লেকের পাড়ে ঘুরতে। এমনি একজন কলেজ শিক্ষক পরিবারসহ এসেছেন ঈদের আনন্দ উপভ করতে।

এদিকে, বৃষ্টির রঙ্গে নিজেকে রাঙ্গীয়ে বন্ধু বান্ধবী নিয়ে হাতির ঝিলের মনরম পরিবেশে ঘুরেছেন কেউ কেউ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ