জাতীয়

ঈদ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

আনন্দ মিছিল
আনন্দ মিছিল

প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।‘ঢাকার প্রাণ বুড়িগঙ্গা বাঁচান’ শ্লোগানে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিলের আয়োজন করা হয়।

ঢাক-ঢোলসহ রাজধানীর ঐতিহ্যবাহী বিভিন্ন সাজে সজ্জিত হয়ে মিছিলে অংশ নেন অনেকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এর উদ্বোধন করেন।

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপেও নেয়া হয়েছে—উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ঐতিহ্যবাহী ঢাকাকে বাঁচাতে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার করা হবে। বিশ্বব্যাংকের সহায়তায় বুড়িগঙ্গা পুনরুদ্ধারের প্রকল্প ১ বছরের মধ্যে শুরু হবে।

জলাবদ্ধতা দূর করা, সড়ক সংস্কারসহ রাজধানীর বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন ঢাকা দক্ষিণের মেয়র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ