জাতীয়

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত কমিটির বৈঠক বৃহস্পতিবার

বাংলাদেশ-ভারত
বাংলাদেশ-ভারত

বাংলাদেশ ও ভারতের সমন্বয় কমিটির স্থলসীমান্ত সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। জানা গেছে, বৈঠকে ছিটমহল হস্তান্তরের পর সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা করা হবে।

সোমবার ভারতের টাইমস অব ইন্ডিয়া সূত্র মতে, ভারতীয় এক কর্মকর্তা রোববার জানিয়েছেন, স্থলসীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আগামী ২৩ জুলাই ঢাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দল ছাড়াও মায়ানমারের প্রতিনিধি দলও উপস্থিত থাকবে। এছাড়াও ভারতের উত্তর-পূবাঞ্চলীয় রাজ্যের সচিব মর্যাদার প্রতিনিধিরাও এ বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়াও বৈঠকে ত্রিপুরা রাজ্যের পক্ষে রাজস্ব সচিব পুণিত আগরওয়াল উপস্থিত থাকবেন।

টাইমস অব ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের রাজস্বমন্ত্রী বাদল চৌধুরীর বরাত দিয়ে জানানো হয়, স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী, ত্রিপুরার ধালাই জেলার চন্দননগরের অমীমাংসিত গ্রাম কমলাপুর ত্রিপুরার সঙ্গে এবং দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার মুহুরীচর বাংলাদেশের সঙ্গে একীভূত হবে।

চন্দননগরসহ ১৬২টি ছিটমহলের ১১১টি ভারতে এবং বাংলাদেশের মধ্যে ৫১টি ছিটমহলবাসী কোনো রাষ্ট্রীয় সুবিধা পান না। ফলে, তারা সুবিধাবঞ্চিত নাগরিক হিসেবেই এতদিন বসবাস করে এসেছেন।

দীর্ঘ ৪১ বছর পর ভারতীয় সংসদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি অনুমোদন দেয়।

চুক্তি অনুযায়ী, ১১১টি ছিটমহলের ১৭,১৬০.৬৩ একর জমি বাংলাদেশকে এবং ৫১টি ছিটমহলের ৭,১১০.০২ একর জমি ভারতকে হস্তান্তর করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ