জাতীয়

সচিবালয়ে ঈদের আমেজ, কর্মকর্তাদের উপস্থিতি কম

সচিবালয়
সচিবালয়

ঈদের ৩ দিনের সরকারি ছুটি শেষ হয়েছে রবিবার। সোমবার ছুটির পর প্রথম কার্যদিবস হলেও সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ছিল একেবারেই কম আর যারা এসেছেন ঈদ শুভেচ্ছা বিনিময় করেই তাদের বেশিরভাগ সময় কেটেছে।

তবে রাজধানীর অফিসপাড়ায় এখনো ছুটির আমেজ। যারা অফিস করছেন, শুভেচ্ছা বিনিময়েই কেটেছে অনেকটা সময়।

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় এখনো অনেকটাই ফাঁকা। বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানেও ছিল ছুটির আমেজ। সরকারি ব্যাংকগুলোতে কর্মচাঞ্চল্য ফিরলেও, বেসরকারি ব্যাংকগুলোয় কাজ চলেছে ঢিমেতালে।

অনেকেই আবার ছুটির আগের জমে থাকা কাজ গুছিয়ে নেওয়া শুরু করেন প্রথম দিনই।

বাণিজ্যিক এলাকা মতিঝিলের সরকারি ব্যাংকগুলোতে কর্মব্যস্ততা তেমন চোখে পড়েনি। ছুটি শেষে অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ছিলো একেবারেই কম। যারা আফিস করছেন তারাও সময় কাটিয়েছেন গল্প-গুজব আর শুভেচ্ছা বিনিময় করেই।

সোনালী ব্যাংক ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম সারওয়ার বলেন, ব্যাংকগুলোতেও লেনদেন হয়েছে একেবারই কম। তবে গ্রাহক সেবায় কোনো কমতি নেই।

এদিকে, বেসরকারি ব্যাংকগুলোতেও একই অবস্থা, ছুটির রেশ এখনও কাটেনি। সকালে সামান্য হলেও দুপুরের পর লেনদেন ছিল না বললেই চলে।

স্ট্যান্ডার্ড ব্যাংক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আগামী দুই এক দিনের মধ্যে আবার ব্যস্ততা শুরু হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ