ঈদের ছুটির দ্বিতীয় কর্মদিবসে অফিস-আদালত খুললেও রাজধানীর অফিস পাড়ায় এখনো ছুটির আমেজ। এখনো খোলেনি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও। বিপণীবিতানগুলোও বন্ধ থাকায় সড়কগুলোতেও নেই যানজটও।
ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও রাজধানীতে এখনো শুরু হয়নি কর্ম ব্যস্ততা। সরকারি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারিরা ছুটি শেষে যোগ দিলেও উপস্থিতি ছিলো একেবারেই কম।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও একই চিত্র। এখনো কাজের চাপ কম থাকায় এখোনো ছুটির আমেজ রয়েছে প্রতিষ্ঠানগুলোতে।
রাজধানীর স্কুল-কলেজগুলো এখনো খোলেনি। খোলেনি বিশ্ববিদ্যালয়গুলোও। তবে ছুটি কাটিয়ে যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে এসেছে তারাও শুভেচ্ছা বিনিময়ে সময় পার করেছে।
এদিকে, ঈদের ৩ দিন পর মঙ্গলবারও খোলেনি বিপণীবিতানগুলো। পাড়া-মহল্লার দু'একটি দোকান খোলা হলেও বেশির ভাগেই বন্ধ রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: