টানা কয়েকদিন ঈদ আনন্দ শেষে করে আবারো কর্মব্যস্ত জীবনে ফিরে আসা নগরবাসীর! বুধবার সারদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরতি মানুষের চাপ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। বৃষ্টিকে সঙ্গী করেই স্বজনদের সঙ্গে ঈদ করতে পেরে খুশি সবাই।
এবার বৃষ্টির বিড়ম্বনা থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পেরে খুশি তারা। যাত্রা পথে ভোগান্তি না থাকায় বাড়তি স্বস্তিও সবার মনে।
ঈদের ৪ দিন পর বুধবার সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোয় যাত্রীদের ভিড় ছিলো মোটামুটি। এবারের যাত্রায় ভোগান্তি কম হওয়ায় স্বস্তি সকলের চোখেমুখে।
সদরঘাটে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে একের পরে এক লঞ্চ এসে ভিড়েছে এ দিনও। জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে তাড়াতাড়ি ফিরতে হলেও সবার মনে এখনো রয়ে গেছে ঈদের রেশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: