জাতীয়

তাজউদ্দিন আহমদের ৯০তম জন্মবার্ষিকী আজ

তাজউদ্দিন আহমদ
তাজউদ্দিন আহমদ

তাজউদ্দিন আহমদ! ৫২' ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির মুক্তির প্রতিটি আন্দোলনে যিনি ছিলেন অগ্রণী সৈনিক। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের ৯০তম জন্মবার্ষিকী আজ।

১৯২৫ সালের এ দিন গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততা ও আদর্শবাদের এক অনন্য প্রতীক এই জাতীয় নেতা।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন তাজউদ্দিন। ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাঙালির মুক্তির যে ৬ দফা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যে অসহযোগ আন্দোলন শুরু হয় তা পরিচালনায় দেন দক্ষতার পরিচয়।

২৫শে মার্চ কালরাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নয় মাসের মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটান বাঙালির মহান নেতা তাজউদ্দিন আহমদ।

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর তাজউদ্দিনকে গৃহবন্দি করে প্রতিক্রিয়াশীল চক্র। পরে ৩ নভেম্বর কারাগারে তাকে ও আরো জাতীয় তিন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ