জনগণের জন্যই রাজনীতি— তাই নিরাপত্তা দিতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়েন সেদিকে খেয়াল রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার এসএসএফের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত দরবারে তিনি এ কথা বলেন।
জনবিচ্ছিন্ন হলে বেঁচে থাকা নিরর্থক— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে প্রতিটি কর্মঘণ্টাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় দায়িত্ব পালনে এ বাহিনীর দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ড পরিবর্তন হওয়ায় নতুন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীকে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।
সরকার বিশেষ নিরাপত্তা বাহিনীর আধুনিকায়নে সবসময় কাজ করে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: