দক্ষিণ সিটি করপোরেশনের অর্থ তহবিলে সঙ্কট রয়েছে— উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে খুব শিগগিরই জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রকল্প হাতে নেয়া হবে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ও বিনামূল্যে আবর্জনা রাখার ব্যাগ বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
যানজট, জলাবদ্ধতাসহ নগরীর প্রধান প্রধান সমস্যা দূরীকরণে সিটি মেয়রের ক্ষমতা সীমিত— এ সীমিত ক্ষমতার মধ্যেই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন মেয়র।
চলতি বর্ষা মৌসুম শেষ হওয়া মাত্রই নগরীর ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে বলে এ সময় জানান খোকন।
তিনি বিনামূল্যে বিতরণ করা ব্যাগগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: