জাতীয়

রাজন হত্যার বিচার ট্রাইব্যুনালে হবে: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগপত্র আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে রাজন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। শিগগিরই এ মামলার অভিযোগপত্র দাখিল হবে।

এ সময় সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া সরকারি কর্মচারি আইন-২০১৫ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, সরকারি চাকুরেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল নিয়ে প্রশ্ন তেলার সুযোগ নেই।

এর আগে নিয়োগপ্রাপ্ত সহকারি জজদের বুনিয়াদী প্রশিক্ষনের উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় নিজেদের জ্ঞান, দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে নিরপেক্ষ থেকে বিচারপ্রার্থীদের জন্য কাজ করার দিক নির্দেশনা দেন তিনি।

উল্লেখ্য, চুরির অপবাদ দিয়ে সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

যে দৃশ্য দেখে সমাজের অবক্ষয় আর অমানবিকতা নিয়ে প্রশ্ন ওঠে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে রাজন হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ