ভারতে অবৈধ অনুপ্রবেশ আইনি প্রক্রিয়া শেষ হলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শনে শেষে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনসেবা নিশ্চিত করতে পুলিশে নতুন করে জনবল নিয়োগ করা হচ্ছে।
শিগগিরই পুলিশে ৫০ হাজার জনবল নিয়োগ করা হবে— উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের লোকবল শূণ্যতা পূরণ করতেই এ ব্যবস্থা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: