সারাদেশে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
শনিবার দুপুরে নরসিংদীতে ৩ জন নতুন ভোটারের নাম তালিকাভুক্তির মাধ্যমে হালনাগাদের কাজ শুরু হয়। এটি উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রবিকউদ্দিন আহমদ।
রবিকউদ্দিন বলেন, ভোটার তালিকা নির্ভুল হয়েছে আর কেউ তালিকা থেকে বাদ পড়ে গেলে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনে গিয়ে যোগাযোগ করার করতে হবে। কেউ দ্বৈত ভোটার হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সেইসঙ্গে নির্ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সিইসি আরো বলেন, যারা হালনাগাদের তথ্য সংগ্রহ করবেন তাদেরকে যত্নের সঙ্গে কাজ করতে হবে।
জাতীয় পরিচয়পত্র না থাকলেও ভোটার তালিকায় নাম থাকলেই ভোট দেওয়া যাবে বলেও জানান কাজী রবিকউদ্দিন আহমদ।
২০১৮ সালের ১লা জানুয়ারি যারা ভোটারযোগ্য হবেন সেসব নাগরিকদের এ তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।