জাতীয়

ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

রাজধানীতে ফিরছে মানুষ
রাজধানীতে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সপ্তাহ জুড়ে প্রায় ফাঁকা নগরী আবারো ফিরে পাচ্ছে কর্মচাঞ্চল্য। ফিরতি যাত্রা পথে বাস ও লঞ্চে যাত্রীদের তেমন দূর্ভোগ পোহাতে না হলেও রাজধানীতে ট্রেন ফিরতে খানিকটা দেরি হচ্ছে। বৃষ্টি, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রেন পৌছতে কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছেন ট্রেন কর্তৃপক্ষ।

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করে আবারো কর্মব্যস্ত নাগরিক জীবনে ফিরে আসা। গত কয়েক দিনের মতো শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী বোঝাই ট্রেন এসেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে।

ফিরতি পথে খানিকটা দেরি, তারপরও ছুটি কাটিয়ে আসা এ মানুষগুলোর মনে এখনো রয়ে গেছে ঈদের রেশ। তবে বৃষ্টি ও অতিরিক্ত যাত্রীসহ নানা কারণে দেশের নানা প্রান্ত থেকে কমলাপুর ট্রেন পৌছতে দেরি হচ্ছে বলে জানান রেল স্টেশন কর্তৃপক্ষ।

রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ফিরে আসা যাত্রীদের ভিড় ছিলো বেশ। জীবিকার কারণে রাজধানীতে ফিরে আসলেও, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ তাদের চোখে-মুখে।

এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভোর থেকেই দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে একের পরে এক লঞ্চ এসে ভিড়েছে। ঈদের ছুটি কাটিয়ে যাত্রা পথে কোনো ঝামেলা ছাড়া রাজধানীতে ফিরে এসে লঞ্চ যাত্রীরাও বেশ খুশি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ