জাতীয়

সরাসরি ভোটে নতুন কমিটি: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

সরাসরি ভোটের মাধ্যমেই ছাত্রলীগের নতুন কমিটি নির্বাচিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অশিক্ষিত নেতৃত্ব জাতিকে যে কী দিতে পারে, তা ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশের মানুষ দেখেছে। এ জন্য মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের হাতেই নেতৃত্ব দিয়ে যেতে হবে।

সবচেয়ে পুরনো এ সংগঠনের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

জন্মলগ্ন থেকে নানা আন্দোলন, অধিকার আদায়সহ বিভিন্ন ক্ষেত্রে ছাত্রলীগের অবদান তুলে ধরে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে গড়ে তুলতে হবে।

আগামী দিনে দেশ পরিচালনার জন্য ছাত্র সংগঠনগুলোর গুরুত্ব উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

এ সময় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে মেয়াদ শেষ হওয়ার প্রায় ৪ বছর পর দেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের’ আয়োজন করা হয়।

সংগঠনটির ২৮তম সম্মেলনে যোগ দিতে সারাদেশ থেকে প্রায় একশো সাংগঠনিক জেলা কমিটির ২ হাজারেরও বেশি কাউন্সিলর আসেন।

দীর্ঘ দিন পর হতে যাওয়া কাউন্সিলের উদ্বোধনী পর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রয়াত নেতাকর্মীদের জন্য শোক প্রস্তাব আর সাংস্কৃতিক আয়োজন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ