সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতার ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১৫ এর সভার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব বাছাইয়ে সেনা অফিসারদের সততা, বিশ্বস্ততা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসের ওপরও গুরুত্ব আরোপ করেন।
এর মাধ্যমে ২৬ থেকে ৩০ জুলাই ৫ দিনব্যাপী সেনা কর্মকর্তাদের পদোন্নতি কার্যক্রম শুরু হলো।
সেনাবাহিনীর সবোর্চ্চ নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত এ পর্ষদের মাধ্যমে নির্বাচিত কর্মকর্তাদের সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি দেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: