জাতীয়

জেলা প্রশাসক সম্মেলন শুরু ২৮ জুলাই

জেলা প্রশাসক সম্মেলন
জেলা প্রশাসক সম্মেলন

আগামী ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলন— আর নিজ কার্যালয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়া। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিন দিনব্যাপী এ সম্মেলনে ২২টি অধিবেশনে মোট ২৫৩টি প্রস্তাব উপস্থাপন করা হবে। তার মধ্যে ৩৯টি বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ সব ধরনের নাগরিক সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

গত বছর জেলা প্রশাসক সম্মেলনে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছিল তার ৯৩% বাস্তবায়ন হয়েছে।

সম্মেলন উপলক্ষে এরই মধ্যে মন্ত্রণালয়গুলোর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ২৫৩টি প্রস্তাব জেলা প্রশাসকদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া হয়েছে এবং ২২টি সেশনে এসব বিষয়ে আলোচনা হবে বলেও জানান মোশাররাফ হোসাইন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ