প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও নিরাপত্তার জন্য ‘আদিবাসী অধিকার আইন’ সংসদে দ্রুত পাস হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস আয়োজিত বাংলাদেশ আদিবাসী অধিকার আইন চূড়ান্তকরণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
মিজানুর রহমান বলেন, আদিবাসীসহ প্রত্যেক নাগরিকের সমধিকার প্রতিষ্ঠায় এ ধরনের আইন গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় এ ধরনের আইন প্রয়োজন— উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাঙালির মত আদিবাসীদের সমধিকার প্রতিষ্ঠায় এ আইন ভূমিকা রাখবে।
এ সময় আইনটি ফাইলচাপা না থেকে সংসদে দ্রুত পাস হওয়ার দাবি জানান কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
যথাযথ সংশোধনী এনে আইনটি পাসের জন্য দ্রতই সংসদে উত্থাপিত হবে বলে অনুষ্ঠানে আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ সময় আইনের কিছু ত্রুটির কথা বলেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা।