জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা।
সোমবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক জাকির হোসেইনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা ও দোয়া চান নেতারা বলেন, সুনাম ক্ষুণ্ণ হয় এমন সকল কর্মকাণ্ড থেকে ছাত্রলীগের কর্মীদেরকে দূরে রাখা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: