জাতীয়

জেলা প্রশাসক সম্মেলন

জনগণের জন্য কাজ করুন, নির্দেশ প্রধানমন্ত্রীর

 শেখ হাসিনা
শেখ হাসিনা

কেবল সরকারি কর্মকর্তা হিসেবে নয়—দেশপ্রেমিক নাগরিক হিসেবে জনগণের জন্য কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের সারিতে নিয়ে যেতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করাতে হবে। এর পাশাপাশি মাদকপাচার, নারী ও শিশুপাচার, বাল্যবিবাহ বন্ধসহ সামাজিক বেস্টনির আওতায় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং কক্সবাজার সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে হবে।

মাঠ পর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে এবং জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শুধু দৈনন্দিন কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর বাইরে সাধারণ মানুষের কল্যানে নতুন নতুন উপায় বের করতে হবে।

ছিটমহলবাসীসহ সীমান্ত এলাকার জনগণ যেন সরকারের সব ধরনের সেবা পায় এবং তা পেতে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে জেলা প্রশাসকদের সতর্ক করেন প্রধানমন্ত্রী।

এছাড়ও ৩ জেলা প্রশাসকদের সকল ভয়-ভীতি, প্রলোভনের উর্দ্ধে থেকে জনগণের জন্য কাজ করতে একুশ দফা নির্দেশনা দেন শেখ হাসিনা। এ সময় মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু হয়েছে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলন। ভ্রাম্যমাণ আদালতের কর্মপরিধি বাড়ানোর পাশাপাশি আইনি সীমাবদ্ধতা দূর করা, দায়িত্ব পালন করতে গিয়ে নানা মামলা-হামলার ব্যয় সরকারিভাবে বহনসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন প্রশাসকরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ