মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি ছাড়া অন্য কোনো রায় দেশবাসী মেনে নেবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী পাকিস্তানের সহচর হিসেবে যে কাজ করেছে, এটি শুধু বাংলাদেশের মানুষই না, বিশ্ববাসীও জানে। সে নিজে যেমন জঘন্যতম অপরাধ করেছে, তেমনি অন্যদেরও অপরাধ করতে উৎসাহ দিয়েছে।
মানববন্ধনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, সহসভাপতি সালাহ উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে একটি মিছিল বের করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: