জাতীয়

সাকার বিচারে আদালতের ওপর কোনো চাপ নেই: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম
মাহবুবে আলম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের সদস্যরা আপিলের রায়কে ঘিরে আদালতকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার হাইকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আপিলের রায়ে ট্রাইব্যুনালের দেয়া সাজা বহাল থাকবে আশাবাদ ব্যক্ত করে মাহবুবে আলম বলেন, এ রায় নিয়ে আদলতের উপর কোনো চাপ নেই। সব রকমের তথ্য প্রমাণ দিয়েই সাকা চৌধুরীর মানবতাবিরোধী অপরাধ প্রমান করা গেছে।

তবে আসামী পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, একটি মহল নানা কৌশলে আদালতের উপর চাপ প্রয়োগ করছে। রাস্ট্রপক্ষ আদালতে অসত্য তথ্য, উপাত্য উপস্থাপন করেছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর কমান্ডার সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যৃদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণা করা হবে বুধবার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ