জাতীয়

সাকার পরিবার রায়ের আগে ষড়যন্ত্র করতে পারে: ইমরান

ইমরান এইচ সরকার
ইমরান এইচ সরকার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের আগে যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার রায় নিয়ে যে ষড়যন্ত্র করেছিল—আপিল বিভাগের রায়ের আগেও সেই ধরনের কোনো ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

মঙ্গলবার রাজধানীর শাহবাগে সাকা চৌধুরীর ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

গণজাগরণ মঞ্চ কোনো রায়ের ক্ষেত্রেই বিচারবিভাগকে প্রভাবিত করতে চায় না—উল্লেখ করে ইমরান বলেন, বিচারকদেরকেও সকল ভয় ভীতি ষড়যন্ত্র উপেক্ষা করে একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর কৃতকর্মের রায় দিতে হবে।

যুদ্ধাপরাধীদের রায় দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন ইমরান এইচ সরকার।

এদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার দাবিতে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফাঁসির রায় ছাড়া অন্য কোনো রায় মানা হবে না। এমন কিছু হলে রাজপথে নেমে আসারও আহ্বান জানানো হয়।

এ সময় রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামীকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চেরাগী মোড়ে এসে শেষ হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ