মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী সাকা চৌধুরীর আপিলের রায়কে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
পুলিশ ও র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়েন (র্যা ব) পাশাপাশি ঢাকায় ১০ ও দেশের অন্যান্য স্থানে ৭৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এছাড়া, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ঢাকার কেন্দ্রীয় কারাগার ও কূটনৈতিক এলাকায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: