জাতীয়

সাকার মৃত্যুদণ্ডাদেশ বহালে সন্তোষ প্রকাশ: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম
মাহবুবে আলম

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আপিল মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ মামলার রায় ঘোষণা করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রায়ের প্রতিক্রিয়ায় মাহবুবে আলম বলেন, সাকা চৌধুরীকে যেসব অভিযোগে ট্রাইব্যুনাল যে দণ্ড দিয়েছেন, এর মধ্যে ৭ নম্বর ছাড়া বাকি সব সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ।

তিনি বলেন, যে ৪টি চার্জের জন্য সালাউদ্দির কাদের (সাকা) চৌধুরীকে মৃত্যুদণ্ড প্রদান করে ছিল ট্রাইব্যুনাল সেগুলোসহ বাকি ৪টি চার্জে বিভিন্ন মেয়াদে সাকা চৌধুরীকে দণ্ড দেয়া হয়ে ছিল। সেগুলো সবই সর্বোচ্চ আদালত বহাল রেখেছে।

তিনি আরো বলেন, সাকা চৌধুরী যে যুদ্ধাপরাধে জড়িত ছিলেন, তা প্রমাণ হলো। এ সাজা যদি না হতো, তাহলে প্রচণ্ড হতাশ হতাম। ফাঁসি হওয়ায় প্রত্যাশা পূরণ হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ