জাতীয়

সাকার ফাঁসির রায় বহাল রাখায় স্বস্তি প্রকাশ

শহিদুল হক মামা
শহিদুল হক মামা

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখায় স্বস্তি প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। রায় ঘোষণার সময় তাদের অনেকেই আপিল বিভাগে উপস্থিত ছিলেন, অনেকে জড়ো হন আদালতের বাইরে। এ রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন তারা।

আপিল বিভাগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহালের খবর শোনার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে সমবেত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনেরা। মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

মুক্তিযোদ্ধা আবুল কামাল আজাদ বলেন, ‘সরকারকে বুড়ো আঙ্গুল দেখাতো, দেশকে বুড়ো আঙ্গুল দেখাতো, কোর্টকে বুড়ো আঙ্গুল দেখাতো, আইন বুড়ো আঙ্গুল দেখাতো। তাকে (সালাউদ্দিন কাদের চৌধুরী) কেউ কিছু করতে পারবে না, গ্রেপ্তার করতে পারবে না ও বিচার করতে পারবে না। আইন সবার উপরে, তার (সালাউদ্দিন কাদের চৌধুরী) বিচার হয়েছে আন্তর্জাতিক কোর্টে ও সুপ্রিম কোর্টে রায় বহাল রয়েছে। চট্টগ্রামবাসী খুশি, সারাদেশ খুশি।’

মুক্তিযোদ্ধা শহিদুল হক মামা বলেন, ‘এ রায়ের মাধ্যমে পৃথিবীর প্রতিটি বাঙালির জন্য আনন্দর জোয়াড় বয়ে নিয়ে আসছে।’

মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি দিলে মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানী করা হতো মন্তব্য করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি করেছেন তারা।

সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রদূত লে. জে. (অব.) এম হারুন-অর রশিদ বলেন, ‘সাধারণ মানুষকে সে (সালাউদ্দিন কাদের চৌধুরী) হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। মুক্তিযোদ্ধার পরবর্তী সময়ে বাংলাদেশকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছেন তিনি (সালাউদ্দিন কাদের চৌধুরী)।’

রায় শুনতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নাগরিকরাও।

বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ বলেন, এ রায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। গোটা জাতি কলঙ্কমুক্ত হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ