জাতীয়

দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঘূর্ণিঝড় কোমেনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন— এমন সব মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মায়া বলেন, যেকোনো বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। এরমধ্যেই উপকূলীয় জেলাগুলোর আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কক্সবাজার ও ভোলাসহ দেশের উপকূলীয় জেলার প্রায় ৩০০ আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ মানুষদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে তাদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে— উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হলে তাদের বাড়িঘর মেরামত করে দেয়া হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ