জাতীয়

আদিবাসি দিবস পালিত হলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না

আদিবাসি দিবস র‌্যালি
আদিবাসি দিবস র‌্যালি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় উদ্যোগে আলাদা দিবস পালন করা হলে রাষ্ট্র বা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না— বরং উজ্জ্বল হবে বলে জানালেন লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের "স্বোপার্জিত স্বাধীনতা" ভাস্কর্যের সামনে রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালনের দাবিতে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যেগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

এ সময় আবুল মকসুদ ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হলেও বাংলাদেশে এ দিবসটি পালন করা হচ্ছেনা বলে অভিযোগ করেন।

রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের অধিকার নিশ্চিত করা—উল্লেখ করে সরকার তা করছে না বলেও অভিযোগ করেন এই লেখক-কলামিস্ট।

এ দিবস পালন নিয়ে রাষ্ট্র ও সরকারের যথেষ্ট আপত্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‘আদিবাসী জাতি: এক নতুন অংশীদারিত্ব’ এ স্লোগানকে সামনে রেখে ২২ বছর আগে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসি দিবস ঘোষণা করে। সেইসঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সদস্য রাষ্ট্রসমূহকে আহবান জানায়। কিন্তু বাংলাদেশে কখনো রাষ্ট্রীয় উদ্যোগে এ দিবসটি পালন করা হয় না বলেই এই সমাবেশ এবং পরে র‌্যালি বের করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ