জাতীয়

বাঙালির শোকের মাস আগস্ট

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

বাঙালির শোকের মাস আগস্ট, ১৯৭৫ এ মাসেরই ১৫ তারিখে কতিপয় বিপথগামী সেনা সদস্য সপরিবারে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর থেকেই আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

শনিবার প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মাথায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, কতিপয় রাজনৈতিক কুচক্রীর যোগসাঁজসে, সেনাবাহিনীতে ঘাপটি মেরে থাকা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী হত্যা করে জাতির অবিসংবাদিত নেতাকে।

নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যকে। বাংলাদেশে নেমে আসে এক বিভীষিকা, শুরু হয় এক অ-সাংবিধানিক স্বৈরশাসন।

১৫ আগস্টের বিভীষিকাময় দিনটি স্মরণে এবারও মাসব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। তারই অংশ হিসেবে আগস্টের প্রথম প্রহরে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ