বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাজমুল হুদা বলেন, ১৫ আগস্ট আপনার জন্মদিন হতে পারে কিন্তু ভুলে যাবেনা এ দিন জাতীয় শোক দিবস। তাই এই দিন আপনি জন্মদিনের কেক কাটবেন না।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছিলেন। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এজন্য বিশ্ব দরবারে আমরা প্রশংসিত। তাই শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না। আসুন, সবাই মিলে জাতীয় শোক দিবস পালন করি।
সমন্বিতভাবে সকলকে জাতীয় শোক দিবস পালনের আহ্বানও জানান বাংলাদেশ জাতীয় ফ্রন্টের চেয়ারম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: