জাতীয়

খালেদা জিয়াকে ১৫ আগস্ট কেক না কাটার আহ্বান

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়

কেক না কেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহ্বান জানান তারা।

১৫ আগস্ট খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন দাবি করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, রাজনীতির সুষ্ঠু পরিবেশ চাইলে এ ধরনের মিথ্যাচার পরিহার করতে হবে।

কামরুল ইসলাম বলেন, ‘যদি সুস্থ রাজনীতি ও ভাল পরিবেশ তারা (বিএনপি) চায় তাহলে ১৫ আগস্ট আবার তারা দানবিয় চরিত্র ধারণ করবে না।’

আগাম নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেন, সংসদে অস্তিত্ব না থাকায় ২০১৯ সালের নির্বাচনকালীন সরকারেও বিএনপি থাকতে পারবে না।

মায়া আরো বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারে দাবি নাকচ করে দিয়ে তিনি (খালেদা জিয়া) নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচন চান। আমরা (আওয়ামী লীগ) করবো নির্বাচন কমিশনের অধিনে নির্দলীয়-নিরপেক্ষ সংসদ নির্বাচন।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ