ডেঙ্গুজর প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারাভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোববার দুপুরে নগর ভবনের সামনে এ প্রচারাভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, ঢাকা শহরে এডিস মশার প্রকোপ অনেকাংশেই কমেছে উল্লেখ করে সম্বনিত উদ্যোগের মাধ্যমে তা নির্মূল করা হবে।
সেইসঙ্গে এডিস মশা প্রতিরোধে সবাইকে নিজ বাসার ভিতর-বাইরে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এই রোড শো অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: