জাতীয়

রাষ্ট্রপতির অবসরভাতা ও মুদ্রা আইন মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়া ব্যক্তিরা অবসর সুবিধা পাবেন না এমন বিধান রেখে রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন-২০১৫ এর খসড়ায় চূড়ান্ত এবং বাংলাদেশ মুদ্রা আইন-২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা বলেন।

সচিব বলেন, অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় গেলে অবসরে যাওয়ার পর অবসর ভাতাসহ কোনো সুবিধা পাবেন না রাষ্ট্রপতি। অবসরের পর অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে বা ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে অবসরভাতা পাবেন না।

এছাড়া মন্ত্রিসভায় ৫ টাকার ধাতব ও কাগজের মুদ্রা তৈরির বিধান রেখে বাংলাদেশ মুদ্রা আইন-২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে—উল্লেখ করে এতে করে সরকার এখন থেকে ৫ টাকার নোট ও ধাতব মুদ্রা ইস্যু করতে পারবে বলেও জানান মোশাররাফ হোসাইন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ