চলতি মাসেই সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতনভাতা বাড়ানোর বিষয় মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার দুপুরে সচিবালয়ে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
পে-স্কেল নিয়ে সংবাদপত্রগুলো অযৌক্তিক খবর প্রকাশ করছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
এর আগে বৈঠকে সর্বনিম্ন বেতন ৪ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার দাবি জানান সরকারি কর্মচারিরা।
এছাড়া বেতন বৈষম্য দূর করা, টাইমস্কেল বহাল রাখা, শতভাগ সিলেকশন গ্রেড দেয়া, সচিবালয় ও সচিবালয়ের বাইরের কর্মচারীদের পদোন্নতির বৈষম্য দূরকরার প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারির সংখ্যা ১৩ লাখ, এর মধ্যে চাকরিরত আছেন প্রায় ১১ লাখ। এসব কর্মকর্তা-কর্মচারির জন্য সবশেষ ২০০৯ সালে বেতন-ভাতা বাড়ানো হয়।