জাতীয়

ছিটমহলে ৩ মাসে বিদ্যুৎ সংযোগ দেয়ার নির্দেশ

একনেক
একনেক

বিলুপ্ত হওয়া ছিটমহলে আগামী ৩ মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এ নির্দেশ দেন।

পরে সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, বিদ্যুৎ সংযোগ দেয়ার পর অন্যান্য অবকাঠামো উন্নয়ন পর্যায়ক্রমে করা হবে।

সভায় ৩ হাজার ৩৬৮ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ২ হাজার ৩৭৯ কোটি ৩১ লাখ, সংস্থার নিজস্ব তহবিল ৩২ কোটি ১৩ লাখ এবং প্রকল্প সাহায্য ৯৫৭ কোটি ১৯ লাখ টাকা।

মুস্তফা কামাল বলেন, ৯টি প্রকল্পের মধ্যে রূপগঞ্জে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্মাণে ৭৯৬ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে।

এছাড়া জুলাইয়ে মূল্যস্ফীতির হার আগের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৬.৩৬% বলেনও জানান মন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ