বর্তমান সরকার সন্ত্রাস ও অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না— উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু ও মা নাজমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গুলিবিদ্ধ শিশু ও তার মা ভালো আছে তবে শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়। আগের তুলনায় শিশুটির কিছুটা ভালো হওয়ায় এ মুহূর্তে তাকে দেশের বাইরে নেয়ার প্রয়োজন নেই।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: