ঢাকার অনুরোধে সাড়া দিয়ে আসন্ন হজ মৌসুমের পর আবারো বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার বিন ওবাইদ মাদানি সোমবার জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ কথা জানান। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু করতে শাহরিয়ার আলম তাকে অনুরোধ করেন বলেও এতে বলা হয়।
সেইসঙ্গে সৌদি আরবে বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে আরো বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের নিয়োগ দিতে আনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: