প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রণয়ন ও বিতরণে জড়িত ব্যক্তিদের মাধ্যমেই ফাঁস হচ্ছে প্রশ্নপত্র, পরে তা ছড়িয়ে পড়ে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, কোচিং সেন্টার ও রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে—টিআইবির সদ্য প্রকাশিত গবেষণা প্রতিবেদনের ব্যাপারে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী ৮ আগষ্ট সারা দেশে মাধ্যমিক, দাখিল এবং কারিগরি পর্যায়ে সমমানের ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।
কৈশোর থেকেই শিক্ষার্থীরা গণতান্ত্রিক চেতনায় বেড়ে উঠবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র রাজনীতির প্রভাব যেন তাদের উপর না পড়ে সে বিষয়েও সবাই সচেষ্ট থাকবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: