জাতীয়

পার্বত্য শান্তিচুক্তি-ক্ষুদ্র নৃ গোষ্ঠির সুরক্ষায় পদক্ষেপ নেই: লারমা

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা

সরকারের অনিচ্ছা ও অবহেলার কারণেই পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠির অধিকার সুরক্ষায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

বুধবার রাজধানীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লারমা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃ গোষ্ঠিদের ভূমি জবর দখল ও তাদের উপর অত্যাচারের মাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব ভূমিদস্যু ও হামলাকারীদের রক্ষা করছে।

সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন করে ক্ষুদ্র নৃ গোষ্ঠিদের অধিকার আইন প্রণয়ন, ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন-২০১১ সংশোধনসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ