রাষ্ট্রের ব্যর্থতার কারণেই মানুষ প্রতিবন্ধী হয়— তাই প্রতিটি প্রতিবন্ধীর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বুধবার দুপুরে রাজধানীতে কয়েকটি এনজিও কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘ভয়েজ অব দি মার্জিনালাইজড’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
স্কুল-কলেজ ও চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের কোটা থাকলেও, তাদেরকে নেয়া হয়না—উল্লেখ করে মিজান বলেন, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রেই তারা বঞ্চনার শিকার হয়।
এসব মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবি জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
সেমিনারে প্রতিবন্ধী ও প্রবীণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় আইন প্রনয়ন ও এর প্রয়োগের উপর গুরত্ব দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ইনু বলেন, অনগ্রসর এসব জনগোষ্ঠীর জন্য সরকারের বিভিন্ন কর্মসুচি থাকলেও তা অপ্রতুল। এসব জনগোষ্ঠির নায্য অধিকার নিশ্চিত করতে, তথ্য ভাণ্ডার তৈরি ও তার স্বীকৃতি এবং আইন প্রনয়নের উপর গুরত্ব দেন তিনি।
প্রতিবন্ধী ও প্রবীনদের কল্যাণে বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন সামাজিক দায়বন্ধতা বা সিএসআর কার্যক্রম হাতে নেয়ার আহবানও জানানো হয় সেমিনারে।