জাতীয়

ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম গতিশীল করুন, নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমকে আরো গতিশীল ও সম্প্রসারণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় তিনি এ কথা বলেন।

বর্তমানে তথ্য-প্রযুক্তির ব্যবহারে মানুষের জীবনমান উন্নত হচ্ছে উল্লেখ করে এর কর্যক্রম ও ব্যবহার বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা।

এ সময় দেশের জনগণকে তথ্য সেবা থেকে বঞ্চিত করতে বিএনপি সরকারের সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি।

সভায় বিশ্বের আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকেও নিদের্শ দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য সারাদেশে আইসিটি সেবা পৌঁছে দিতে ২০০৯ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা গ্রহণ করে সরকার।

এতে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য প্রশাসনসহ সকল খাতে গতিশীলতার সঞ্চার হয়। সেইসঙ্গে জনসেবার গুণগত মানও বৃদ্ধি পায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ