জাতীয়

দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন পদক্ষেপ ভারতের

পঙ্কজ শরণ
পঙ্কজ শরণ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর ওপর সর্বোচ্চ গুরত্ব দিচ্ছে ভারত সরকার—এ লক্ষ্যে বিদ্যমান বাধা দূর করতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের উচ্চ প্রযুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ, যোগাযোগ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহবান জানান। বিশেষ করে স্বাস্থ্য খাতে বিনিয়োগ ও অভিজ্ঞতা বিনিময়ে বেশি গুরত্ব দেন তিনি।

ইন্ডিয়া ইনভেস্ট্রেড-২০১৫'র এই আয়োজনের ফলে দুই দেশের মধ্যে ব্যাবসা বাণিজ্য আরও বাড়বে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন শিল্পমন্ত্রী।

বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে ইন্ডিয়া ইনভেষ্ট্রেড-২০১৫ নামে এ অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য বিষয়ক বিভিন্ন সমস্যা তুলে ধরেন দুই দেশের ব্যবসায়ীরা। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি বেশি গুরত্ব দিয়ে তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ