জাতীয়

মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া

মানবপাচার
মানবপাচার

ভারত মহাসাগর দিয়ে মানবপাচার রোধে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয় সরকার। বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা হাজি আমানের মধ্যে বৈঠকে এ মতৈক্য হয়।

বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে অবৈধ অভিবাসনের মূল কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই মন্ত্রী। এ সময় আনিফা আমান দু'দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

সেইসঙ্গে এ সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা সংস্থার আঞ্চলিক ফোরামের ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়ায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ