মাদকের কারণে দেশে শিশু ও নারীর ওপর পৈশাচিক নির্যাতন বেড়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ ধরণের অপরাধ প্রতিরোধে সরকার বলিষ্ঠ ভূমিকা রাখছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
এছাড়া বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বানও জানান কামরুল ইসলাম।
অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেছার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: