জাতীয়

'আইনের শাসন ভেঙে পড়ায় শিশু নির্যাতন বাড়ছে'

ড. মিজান
ড. মিজান

আইনের শাসন ভেঙে পড়ায় এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশগত ন্যয্যতা, তার সমালোচনা ও সাহিত্য শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ দিন দিন বাড়ছে—বিচার ব্যবস্থায় গলদ রয়েছে উল্লেখ করে, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান জানান মানবাধিকার কমিশনের প্রধান।

সার্বিকভাবে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে— উল্লেখ করে ড. মিজান বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে আইন থাকলেও, তার যথাযথ প্রয়োগ নেই। শিশু ও নারী নির্যাতন রোধে আইন প্রয়োগে কঠোর হওয়ার ওপর জোর দেন তিনি।

দেশের বিভিন্ন জায়গায় একের পর এক শিশু নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন মানুষ। প্রতিবাদ-সমালোচনা সত্বেও এ ধরনের ঘটনা বন্ধ না হওয়ায় এ উদ্বেগ বাড়ছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ