জাতীয়

ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর হতে হবে সরকারকে: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

ব্লগার নিলয় হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিৎ। এ ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত আছে।

তিনি আরো বলেন, মধ্যবর্তী নির্বাচন হওয়ার জন্য কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মেয়াদ শেষের একদিন আগেও নির্বাচন হবে না।

এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা বঙ্গমাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ