জাতীয়

মানুষ হত্যা করে ইসলামকে কলুষিত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ধর্ম নিয়ে লিখলেই মানুষ হত্যা--এতে করে ইসলামকে কলুষিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে শনিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে এসব চলতে দেয়া হবে না—কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে দেশে কোনো রাজনীতি করতে দেয়া হবে না, কঠোর হাতে দমন করা হবে জঙ্গিবাদ।

কঠোরভাবে জঙ্গিবাদ দমন করছে সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্লগার হত্যাকারীদের ধরতে কাজ করছে আইনশৃংখলা বাহিনী। দেশে এ ধরনের ঘটনা চলতে দেয়া যাবে না।

শিশু হত্যাকারীরা কোনোভাবেই পার পাবে না— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত কয়েকদিন ধরে নির্যাতন করে শিশু হত্যার ঘটনায় পঁচাত্তরের ১৫ আগস্টের কথা মনে করিয়ে দিচ্ছে। শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অপরাধী একজনও পার পাবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ