জাতীয়

জ্বালাও-পোড়াও না করলে পাশের হার বাড়তো: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও না করলে পাশের হার আরো বাড়তো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবনে তার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত মানুষ পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছে আর ওই অবস্থায় পরীক্ষা হয়েছে। পরীক্ষার ২ মাস পূর্ণ হওয়ার একদিন আগেই আজ (রোববার) ফল প্রকাশ করা হলো।

বর্তমান সরকার শিক্ষার ওপর জোর দেয় ফলেই এটি সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, বিজ্ঞানে পাসের হার বাড়ায় এবং মেয়েরা ভালো ফল করার বিষয়টি ইতিবাচক।

শিক্ষার মান উন্নয়নে ঢাকার সব সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও জেলার কলেজগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার বিস্তারে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি আরো বলেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যেসব উপজেলায় সরকারি স্কুল-কলেজ নেই, সেখানে একটি করে নতুন স্কুল-কলেজ বা পুরোনো স্কুল-কলেজের কোনো একটিকে সরকারি করা হবে।

শেখ হাসিনা বলেন, শিক্ষিত জনগোষ্ঠী না হলে দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। তাই সরকার নানাভাবে শিক্ষার বিস্তারে কাজ করছে।

এর আগে বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও পরিস্থিতির মধ্যে কষ্ট করে পরীক্ষা দিয়ে পাস করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য অভিভাবকদেরও অভিনন্দন জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ