জাতীয়

টিআইবির গবেষণা

সংসদীয় স্থায়ী কমিটিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার কম

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

সংসদীয় স্থায়ী কমিটিতে গৃহীত বেশিরভাগ সিদ্ধান্তই বাস্তবায়িত হয় না আর বাস্তবায়িত সিদ্ধান্তের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কিত সিদ্ধান্ত বাস্তবায়নের হার সবচেয়ে কম।

সংসদীয় স্থায়ী কমিটির কার্যকরতা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রোববার সকালে রাজধানীতে টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার তথ্য উপাত্ত গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।

গবেষণায় দেখা যায়, স্থায়ী কমিটির সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে ৩৯% সিদ্ধান্তই বাস্তবায়িত হয় না। যেসব সিদ্ধান্ত নেয়া হয় তার মধ্যে দুর্নীতির বিরুদ্ধে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের হার মাত্র ৪%।

পর্যবেক্ষণে বলা হয়েছে, কমিটির সদস্যদের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে কমিটির সদস্যরা নিজেদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে কমিটিকে ব্যবহার করে। সেইসঙ্গে কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতারও ঘাটতি রয়েছে।

পরে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি এবং ক্ষমতার এককেন্দ্রীকতার কারণেই স্থায়ী কমিটিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার কম। তবে দশম সংসদের প্রথম অধিবেশনেই সকল স্থায়ী কমিটি গঠন হওয়া সংসদীয় গণতন্ত্রের জন্য ইতিবাচক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ