জাতীয়

হরতাল-অবরোধে পরীক্ষার ফলাফল বিঘ্নিত: শিক্ষামন্ত্রী

নূরুল ইসলাম নাহিদ
নূরুল ইসলাম নাহিদ

বিএনপি-জামাত জোটের হরতাল-অবরোধের কারণে পরীক্ষার ফলাফল বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতবারের তুলনায় এ বছর ফলাফল ১০ ভাগ নিচে নেমে যাওয়ার কারণ হিসাবে বছরের শুরুতে বিএনপি-জামাত জোটের হরতাল-অবরোধকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী।

নাহিদ বলেন, এ বছর জানুয়ারি থেকে হরতাল-অবরোধ শুরু হয়। এ অবস্থায় এইচএসসি পরীক্ষা নেয়াটাও বড় চ্যালেঞ্জ ছিল। বাস্তবে হরতাল-অবরোধ জনগণ প্রত্যাহার করলেও পেট্রোল বোমায় মানুষ মরেছে। পরীক্ষার আগে কলেজগুলো প্রস্তুতি নিতে পারেনি।

কলেজে ক্লাস না হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রস্তুতিতেও ব্যাঘাত সৃষ্টি হয় বলেও জানান মন্ত্রী।

সৃজনশীল প্রশ্ন প্রভাব ফেলেছে জানিয়ে নাহিদ আরো বলেন, আগের বছর এইচএসসির প্রশ্ন ফাঁসে আমাদের উচ্চতর দিকে যেতে হচ্ছে। অতি সামান্য হলেও পরীক্ষার্থীদের ওপর এর প্রভাব পড়বেই। তবে সৃজনশীল প্রশ্ন উন্নয়ন ঘটিয়েছে।

সার্বিকভাবে ফলাফল খারাপ হলেও সুসংবাদ দিয়ে তিনি বলেন, বিজ্ঞানে এবার ৭৭.৬৬% শিক্ষার্থী পাশ করেছে। মোট শিক্ষার্থীর অর্ধেকেরও বেশি (২৬ হাজার ৫৫৬ জন) জিপিএ-৫ পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ