প্রতিবন্ধীদের বাদ দিয়ে কোনো উন্নয়নই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অটিজম ও নিউরোলজির জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান সায়মা ওয়াজেদ পুতুল।
রোববার সকালে ডিজ্যাবল্ড রিহ্যাবিলিটিশন এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
এদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলেও মত দেন সায়মা ওয়াজেদ পুতুল।
সেমিনারে উপস্থিত প্রতিবন্ধীরা তাদের জন্য প্রতি উপজেলায় আলাদা ইউনিট গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে কোনো উন্নয়নই সম্ভব নয়। তাই পরিকল্পনায় তাদেরকে বিশেষভাবে স্থান দেয়া হয়েছে।
শুধু সরকারি কার্যক্রমের ওপর নির্ভরশীল না হয়ে ব্যক্তিগত উদ্যেগে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সরকারি কর্মকর্তারা। সেই সঙ্গে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতেরও দাবি জানান তারা।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে প্রতিবন্ধীতা নিয়ে বিশেষ কোর্স চালু করার আহ্বান জানান সেমিনারে উপস্থিত নীতিনির্ধারকরা।